দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের প্রথম ছয় মাসে গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে ৬১ হাজার ৮৮১ জন চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সোমবার (২৪ আগস্ট) সিপিডি আয়োজিত ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে এ তথ্য জানানো হয়।
সিপিডি জানায়, এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি এবং সময়মতো এলএনজি আমদানি করতে না পারায় দেশে গ্যাস সংকট তীব্র হয়েছে। চলমান সংকট দেশের জ্বালানি ব্যবস্থাপনার দুর্বলতা প্রকাশ করেছে। গ্যাসের অভাবে বস্ত্র, স্টিল, কাগজ ও সিরামিকের মতো গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গ্যাসের অভাবে পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে শুধু ঘোড়াশাল সার কারখানা সক্ষমতার ৯৬ শতাংশ সার উৎপাদন করছে। অথচ ভোলার গ্যাস বাণিজ্যিকভাবে পুরোপুরি ব্যবহারের জন্য এখনো সরকার কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।
সরকারের বিভিন্ন পদক্ষেপের ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংসদ সদস্যরা সরকারি গাড়ি ও প্লট নেননি। রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা সরকারের ইতিবাচক পদক্ষেপ। নারীদের যাতায়াত নিরাপদ করতে সম্পূর্ণ নারী চালক ও স্টাফ দ্বারা পরিচালিত ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালু করাও ভালো উদ্যোগ।
তবে সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক পদায়ন অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। আইন প্রয়োগে জিরো টলারেন্সের কথা বলা হলেও মব সহিংসতা এখনো অব্যাহত রয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মাথাপিছু ঋণের পরিমাণ ৪৮ হাজার ডলার থেকে বেড়ে বর্তমানে দাড়িয়েছে ৫৫ হাজার ডলারে। ৭ হাজার ডলার দেনা বেড়েছে। এটা উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, কম আয়ের ও কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য প্রস্তাবিত বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বিইআরসি। এতে নিম্ন আয়ের মানুষ স্বস্তি পাচ্ছে। সরকার কৃষকদের সুদসহ ১০ হাজার কোটি টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে, এটিও ইতিবাচক।
হামে শিশু মৃত্যুর প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, শুধু অন্তর্বর্তী সরকারকে দোষ দিয়ে হামে শিশু মৃত্যুর দায় থেকে পার পাওয়া যাবে না। বরং এই সরকারের আমলেই হামে শিশুরা মারা যাচ্ছে।
কে